প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:৫৩ এ.এম
সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটুসমান পানি, বেহাল দশায় বিপাকে হাজারো মানুষ
![]()
মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার
মৌচাক ৬ নং ওয়ার্ডের আরাবাড়ি এলাকার প্রধান সড়কের চরম বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই এই সড়কে জমে যায় হাঁটুসমান পানি।, যা চলাচলকে করে তোলে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার শ্রমজীবী মানুষ, যারা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে গিয়ে পড়েন চরম দুর্ভোগে। পাশাপাশি কোমলমতি স্কুলগামী শিশুরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বৃষ্টির দিনে তাদের অবস্থা আরও করুণ হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সড়কের উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার করা হোক এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হোক, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।

Design and Developed by: Manobadhikar IT