Dhaka 1:39 pm, Thursday, 16 April 2026

লাকসামে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : 06:07:01 am, Tuesday, 29 July 2025
  • 254 Time View
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে মো. শহিদুর রহমান (৬০) তার বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। ২৮ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় উত্তর লাকসামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শহিদুর রহমান লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মো. শাহজালাল কর্তৃক মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে জানান। এসময় তার সাথে ছোট ভাই আবুল কাশেম ও ছেলে সিরাত জিন্নাত সাইফ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. শহিদুর রহমান তার বক্তব্যে বলেন, গত ২৫ জুলাই এলাকার প্রভাবশালী দুষ্ট প্রকৃতির লোক মামলাবাজ মো. শাহজালাল কর্তৃক তিনিসহ ৪ জনের বিরুদ্ধে লাকসাম থানায় জখম সংক্রান্ত একটি মিথ্যা মামলা  দায়ের করেন। তিনি বলেন, মামলায় বর্ণিত, জোর করে বেদখল করে ঘর উঠানোর চেষ্টা, মো. শাজালালকে গালাগালি করা এবং হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে নীলা ফুলা জখম করা সহ যেসব অভিযোগ করা হয়েছে তার সবই চরম মিথ্যা ও বানোয়াট। এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করে উল্লিখিত মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ, সাংবাদিকসহ সকালের সহায়তা কামনা করেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

লাকসামে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : 06:07:01 am, Tuesday, 29 July 2025