প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:০৬ এ.এম
মেহেরপুর সদর বুড়িপোতা জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার নির্বাচনী আলোচনা সভা
![]()
মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টার
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন শাখার নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সোমবার ২৮ জুলাই-২০২৫ দুপুর দুইটার দিকে রাধাকান্তপুর গ্রামে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খাঁন।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মিয়ারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Design and Developed by: Manobadhikar IT