Dhaka 4:48 am, Thursday, 12 March 2026

আন্দোলনের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : 01:03:54 pm, Saturday, 2 August 2025
  • 205 Time View

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার হরণকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে যারা জীবনবাজি রেখে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায় যারা নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাঁদের এই সাহসিকতাই একদিন দেশকে মুক্ত করবে একদলীয় স্বৈরশাসনের হাত থেকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ। জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,   জুয়েল রানা।

এসময় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁদের প্রাণপ্রিয় সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর হাত দিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দিয়ে তাঁদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানানো হয়। এই আয়োজনে প্রতিফলিত হয় দলীয় ঐক্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

আন্দোলনের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

Update Time : 01:03:54 pm, Saturday, 2 August 2025