
মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি
ডিঅমস এসোসিয়েশন-এর ২০২৫_২০২৬ সেশনের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মঞ্জুরুল ইসলাম মিলন। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক। সহ-সভাপতি ফরিদ হাসান, লিমন হাসান, মারুফ রায়হান, তাবাসসুম আফরিন রিয়া, শহিদুল ইসলাম পারভেজ ও মাসুম বাবুল।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে পেয়েছেন: পিয়াল আরিয়া, তৌহিদুল ইসলাম, জিহাদ আল রাজি, আল মামুন চৌধুরী, মিজানুর রহমান, ইউসুফ হাসান ও নাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক আহসান আকাশ,সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন: মাহবুব রাব্বি, সোহান তালুকদার, সোহাগ, মারুফ ও মঈন খান।
দপ্তর সম্পাদক: আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাফিউল ইসলাম রাফি, অর্থ সম্পাদক: মাহদি হাসান ইমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রিপন আল মামুন, ধর্ম ও পাঠাগার বিষয়ক সম্পাদক: মাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আজিজুল ইসলাম, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক: মারুফ, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক: সাখাওয়াত হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: আশিকুর রহমান, রাইদুল ইসলাম রাজু ও আতিক হাসান। গত ৭ জুন ডিঅমস-এর সাধারন সভায় নির্বাচক মন্ডলী সভাপতি সম্পাদকসহ ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে।
Reporter Name 





















