Dhaka 11:30 am, Monday, 19 January 2026

রাজশাহী গোদাগাড়ীর সুলতানগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নৌ-পরিবহন উপদেষ্টা পরিদর্শনে

  • Reporter Name
  • Update Time : 11:46:29 am, Saturday, 2 August 2025
  • 689 Time View
আতিকুর রহমান (তনি সরকার) গোদাগাড়ী প্রতিনিধি  
নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা নৌ পরিবহন উপদেষ্টা ব্রি জে: অব: ড. এম সাখাওয়া হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামো গত উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। এটা আমি পজিটিভলি দেখবো। শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অফ কল সরেজমিন পরিদর্শন করেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ  উদ্দেশ্যে রওনা দেন এবং স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেয়ার কথাও জানিয়েছেন তিনি।  জুম্মার নামাজের পরে  সোনামসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাষ্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ-পরিবহন উপদেষ্টা। নৌ উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।
পরিকল্পনা সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি রয়েছে, আরও কিছু জমি রয়েছে ব্যক্তি-মালিকানার। নৌ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্বব্যাংকের কোন প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। এছাড়াও আমদানি-রপ্তানি পণ্য আনা-নেয়ার জন্য একটি লিংকরোড স্থাপন করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামানসহ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা, চেয়ারম্যান আতিকুর রহমান খান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হকসহ  প্রমুখ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

রাজশাহী গোদাগাড়ীর সুলতানগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নৌ-পরিবহন উপদেষ্টা পরিদর্শনে

Update Time : 11:46:29 am, Saturday, 2 August 2025