Dhaka 2:31 pm, Sunday, 15 February 2026

লাকসামে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

  • Reporter Name
  • Update Time : 01:25:08 pm, Saturday, 2 August 2025
  • 581 Time View

দেলোয়ার হোসেন মনির, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসন ও লাকসাম পৌরসভার আয়োজনে এসএসসি ও সমমানের জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। প্রধান অতিথি হলভর্তি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাকসেসের সবচেয়ে বড় কী হলো ডিডিকেশন, তা তোমাদের মধ্যে থাকতে হবে। বাল্য বিবাহ এবং পড়াশোনা না করে বিদেশ চলে যাওয়ার প্রবণতা বন্ধ করে নিজেকে যোগ্য করতে হবে,বিদেশে যেতে হলে বড় বড় ডিগ্রির জন্য যেতে হবে। তিনি কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক, ইভটিজিংয়ে জড়িত না হতে এবং এগুলোকে সাপোর্ট না করার নির্দেশনা প্রদান করেন,এবং যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত হবে  আমরা তাাদেরকে ছাড় দেবনা অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকের হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা, লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পৌরসভার হিসাব রক্ষক আক্তার হোসেন, আরো বক্তব্য রাখেন দৌলতগুঞ্জ গাজিমূড়া কামিল মাদ্রসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল হান্নান, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, গন উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব রনজিৎ দাস, শিক্ষার্থীদের মাঝে অনুভূতি বক্তব্য রাখেন, নাজমুল ইসলাম ও তাসনিম বিনতে কামাল, এই সময় বিভিন্ন হাইস্কুল কলেজ এবং মাদ্রাসার প্রধানসহ অন্যান্য শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দু উপস্থিত ছিলেন।

লাকসাম উপজেলার সর্বমোট ২৫টি উচ্চ বিদ্যালয়ের ২৪৬৯ জন পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, সেখান থেকে ১৭৮২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ টি হাইস্কুলের ২৬৬ জন কৃতী শিক্ষার্থী। এসএসসি ভোকেশনাল থেকে ৬ টি স্কুলের ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯জন উত্তীর্ণ হয় এবং সেখান থেকে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন জিপিএ ৫ প্রাপ্তকে সংবর্ধনা দেয়া হয়েছে। এদিকে ১৮ টি মাদ্রাসার ৯৬৮ জন প্রশিক্ষনার্থীর মধ্যে ৭৯৮ জন কৃতকার্য হয়েছে,  তন্মধ্যে ১০ টি প্রতিষ্ঠানের ৬১ জনকে জিপিএ ৫ এর সংবর্ধনা দেয়া হয়েছে।

 সংবর্ধনা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে, নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় ৬৬ জন, লাকসাম পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয় ৪৩ জন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৩৩ জন, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৪ জন, আব্দুল মালেক ইন্সটিটিউট ২৩ জন, আবুল কালাম হাইস্কুল ১৬ জন, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৩ জন, নরপাটি উচ্চ বিদ্যালয় ১২ জন, রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১১ জন, অশ্বদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৬ জন, উত্তরদা  উচ্চ বিদ্যালয় ৫ জন, আল-আমিন ইন্সটিটিউট ৪ জন, আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩ জন, জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ২জন মুক্তিযোদ্ধা আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ২ জন, ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুল ২ জন, শ্রীয়াং উচ্চ বিদ্যালয় ১জন। ভোকেশনাল শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৯জন, রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ ২জন, আল-আমিন ইন্সটিটিউট ১জন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সনদ, উপহার সামগ্রী ও গাছের চারা উপহার দেয়া হয়।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফকিরহাট বিশ্ব রোডে দুই বাসের সংঘর্ষে নারী পুরুষ সহ আহত- ১৫ ।

লাকসামে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

Update Time : 01:25:08 pm, Saturday, 2 August 2025