
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে আজ ৪ আগস্ট ১৮ই শ্রাবণ ১৪৩২ বাংলা রোজ সোমবার রাত্রি ৭:৩০ মিনিটে ১৬ তম শুভ অধিবাসের মধ্য দিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা গ্রামে ৫দিন ব্যাপী শ্রী শ্রী কৃষ্ণস্য ঝুলন যাত্রা ও হরিবাসর শুরু। ১৯ ও ২০ শে শ্রাবণ ১৪৩২ বাংলা ৫ ও ৬ আগস্ট ২০২৫ ইং মঙ্গলবার ও বুধবার ভোর ৫,০০ টায় জাগরণ কীর্তন এবং ওই দিন সন্ধ্যা ৭ টায় গীতা পাঠ ও আরতী কীর্তন। ২১ শে শ্রাবণ ১৪৩২ বাংলা ৭ ই আগস্ট বৃহস্পতিবার অরুনোদয় (অর্থাৎ ভোর) হইতে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের পদাবলী কীর্তন শুরু হবে। ২২শে শ্রাবণ ১৪৩২ বাংলা ৮ ই আগস্ট শুক্রবার কুঞ্জভঙ্গ ও মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি ও কীর্তন অন্তে আগত ভক্তবৃন্দদের মাঝে মহোৎসব মহাপ্রসাদ বিতরণ ও শ্রী শ্রী কৃষ্ণস্য ঝুলন যাত্রা সমাপন হবে। আশুঞ্জা সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে লীলা কীর্তন পরিবেশন করবেন, শ্রীযুক্ত বাবু বেণী মাধব দাস, বদলগাছি নওগাঁ। শ্রীযুক্ত বাবু প্রশান্ত চন্দ্র পাল, রাণীনগর নওগাঁ। শ্রীযুক্ত বাবু অন্তর কুমার মোহন্ত, আদমদীঘি বগুড়া। শ্রীমতি অহল্যা রানী সরকার, দুপচাঁচিয়া বগুড়া। আশুঞ্জা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হরিবাসর ও ঝুলন যাত্রা কমিটি জানান, ইতিমধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে, আগত সকল ভক্তবৃন্দদের মাঝে অনুষ্ঠান চলাকালীন সময় সকাল, দুপুর, ও রাত্রিতে মহাপ্রসাদ এর ব্যবস্থা রয়েছে। মন্দিরে ভক্তবৃন্দদের আগমনে ও পদচারণার মধ্য দিয়ে হরি নাম যজ্ঞের সফলতা ও বিশ্ববাসীর মঙ্গল হোক এই কামনায় করি।
Reporter Name 





















