Dhaka 11:32 pm, Sunday, 18 January 2026

পাইকগাছায় ৪ ইউনিয়নের জলবদ্ধতা নিরশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Reporter Name
  • Update Time : 07:48:21 am, Monday, 4 August 2025
  • 216 Time View
পাইকগাছা প্রতিনিধি
অতিবৃষ্টিতে  পাইকগাছায় ৪ ইউনিয়নের জলবদ্ধতা নিরসনে মিনহাজ নদীর নেট-পাটা অপসারণ  উন্মুক্ত’র  দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মেইন  সড়কে গড়ইখালী, লস্কর,চাঁদখালীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দাবি উর্থাপন করেণ। বক্তারা সংশ্লিষ্টদের ব্যর্থতার কথা উল্লেখ করে জানান, গত ক’দিনের টানা অতিবৃষ্টিতে কয়রার আমাদীসহ পাইকগাছার গড়ইখালী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের হাজার হাজার বিঘার মৎস্য ঘের,আমন মৌসুমের বীজতলা, রাস্তাঘাট,ক্ষেতের ফসল তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন কি বাড়ীর উঠোন ও শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়েছে। পানি নিস্কাশনে বাঁধা হিসেবে বক্তারা মিনহাজ নদীর জলমহালে নেট-পাটার মাছ চাষকে দায়ি করছেন।
অবঃপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম এর সভাপতিত্বে ও অবঃ সেনা সদস্য আঃ রব গাজীর সঞ্চালনায় এ কর্মসূচি’তে বক্তব্য রাখেন মাওঃ মোজাফফর হোসেন, আবুল কালাম আজাদ, মাওঃ ইয়াসিন আলী, মোঃ জাহাঙ্গীর সরদার,অবঃ শিক্ষক শামসুর রহমানসহ অনেকে। তবে, ইজারাপ্রাপ্ত সমিতি পাতড়াবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জাহাঙ্গীর আলম জানান, জলমহালে কোন নেট-পাটা নেই।  মূলত আমাদী, গড়ইখালী, লস্কর, চাঁদখালী ইউনিয়নে একাধিক স্লইস গেটর মধ্যে প্রায় সবগুলো অকেজো এবং মিনহাজ নদীর গেট দিয়ে পানি নিস্কাশন হচ্ছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

পাইকগাছায় ৪ ইউনিয়নের জলবদ্ধতা নিরশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Update Time : 07:48:21 am, Monday, 4 August 2025