Dhaka 10:28 pm, Sunday, 18 January 2026

সখিপুরে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল গৃহবধূর

  • Reporter Name
  • Update Time : 07:09:44 am, Monday, 4 August 2025
  • 255 Time View
মোঃ আসিফ,  বিশেষ প্রতিনিধি 
টাঙ্গাইলের সখিপুরে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল এক গৃহবধুর। রবিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার জেল খানা মোড়ের ভাড়া বাসায় খুন হয় কাকুলি আক্তার (৩০) নামের গৃহবধূর।উপজেলার পাথারপুর বটতলা গ্রামের আ. সবুর মিয়ার মেয়ে।কাকুলি আক্তারের বিয়ে হয় একই উপজেলার ইছাদিঘী গ্রামের হায়দার মিয়ার ছেলে মেহেদী হাসান ( ৩৫) এর সাথে। তাদের ঘরে  জন্ম নেয় এক ছেলে এক মেয়ে। তারা সখিপুর জেলখানা মোড়ের একটি  ভাড়া বাসায় থাকতেন।
তার ছেলে-মেয়ে বলেন, বাবা মা মাঝে মাঝেই ঝগড়াঝাটি  করতেন।আজও  সকালে ঝগড়া করে বাবা  ঘর থেকে ছুরি এনে মায়ের  পিঠে আঘাত করেন। মা সেখানেই পরে যায়। বাবা মাকে মেরে দৌড়িয়ে পালিয়ে যায়।আশপাশের লোকজন গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন বিষয়টি সখিপুর থানা পুলিশ কে জানালে গৃহবধূর লাশ থানায় নিয়ে আসেন। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা কাকুলি নামের একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে একাধিক টিম মাঠে কাজ করছেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সখিপুরে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল গৃহবধূর

Update Time : 07:09:44 am, Monday, 4 August 2025