
অজিত কুমার দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকেলে ছাতক উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ২৬ জন ডিলার উন্মুক্ত লটারির মাধ্যমে মনোনীত হন। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লটারি কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাকপাণি ভট্টাচার্য্য, উপজেলা বিএনপির নেতা আব্দুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক সমন্বয়ক এহছানুল ইসলাম জুবায়ের,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ফজল আহমদ, মোহাম্মদ জানে আলম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। আজকের উন্মুক্ত লটারি সেটিরই প্রতিফলন।”উল্লেখ্য, নির্বাচিত ডিলাররা সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত ভর্তুকিমূল্যে ইউনিয়ন পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণে দায়িত্ব পালন করবেন।
Reporter Name 
























