Dhaka 2:57 pm, Sunday, 15 February 2026

বৈষম্যমুক্ত সমাজ গড়ে শান্তির সন্দ্বীপ গড়ার অঙ্গীকার: আলা উদ্দীন সিকদার

  • Reporter Name
  • Update Time : 08:52:20 am, Tuesday, 5 August 2025
  • 311 Time View
মোবারক হোসাইন, সন্দ্বীপ ( চট্টগ্রাম) প্রতিনিধি 
মুক্ত স্বাধীন মানুষ কখনো মানুষের দাস হতে পারে না। মানুষের মনগড়া তন্ত্র একজন মানুষকে অপর মানুষের দাসে পরিণত করে। সেই দাসত্ব ভেঙে এক আল্লাহর দাসত্বের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আদর্শ আমাদের শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)।” – এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ আসনের মনোনীত প্রার্থী আলা উদ্দীন সিকদার। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা আয়োজিত এক বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“রাজতন্ত্র, জুলুমতন্ত্র ও ফ্যাসিবাদের মাধ্যমে মানুষকে দাসে পরিণত করার অপচেষ্টা যুগে যুগে চলেছে। বাংলাদেশের মানুষও এক ভয়াল সময় পার করেছে, যেখানে ছিল না কথা বলার অধিকার, চলাফেরার স্বাধীনতা। আজো আমরা সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি। মানুষের উপর থেকে মানুষের ভয় দূর করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার মধ্যেই মানব জীবনের শান্তি ও কল্যাণ নিহিত। আগামী দিনের শান্তিপূর্ণ সন্দ্বীপ গড়তে ইসলামই হতে পারে নতুন সম্ভাবনার নাম; ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হতে পারে তার পথপ্রদর্শক।”সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা,সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা,সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন,আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা সোলায়মান চৌধুরী,তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান,পেশাজীবী বিভাগ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,তেলাওয়াত করেন:উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন।অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের আদর্শকে তুলে ধরার আহ্বান জানান।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে সন্তুষ্ট  কমনওয়েলথ পর্যবেক্ষক দল

বৈষম্যমুক্ত সমাজ গড়ে শান্তির সন্দ্বীপ গড়ার অঙ্গীকার: আলা উদ্দীন সিকদার

Update Time : 08:52:20 am, Tuesday, 5 August 2025