Dhaka 10:32 pm, Sunday, 18 January 2026

সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : 09:06:43 am, Tuesday, 5 August 2025
  • 195 Time View
সানজিদুল হক
তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড (পাটকেলঘাটা সদর, বাইগুনি ও শাকদাহ) বিএনপির নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) এক মতবিনিময় সভায় বিপুল জনসমর্থনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মইনুল মোল্লা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কমিটি গঠনকালীন সময় ৫নং ওয়ার্ড বিএনপি-সমর্থিত আনুমানিক ৪০০-এর অধিক নেতাকর্মীর মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পক্ষে প্রায় ৩৫০ জনের বেশি কর্মী সরাসরি হাত তুলে সমর্থন প্রদান করেন। যা কমিটি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির নেতৃবৃন্দ—রাশিদুল হক রাজু, আব্দুর রকিব, ইউনুচ আলী, ডা. মামুন, হাফিজুর রহমান হাফিজ, রবিউল ইসলাম ও মোঃ মুজিবর রহমান। নবনির্বাচিত নেতারা বলেন, “বিএনপির নেতৃত্বে এই ওয়ার্ডে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করবো। সভায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  উৎসাহ ও উদ্দীপনায় অংশগ্রহণ করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইয়াবাসহ দুইজন আটক।

সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন

Update Time : 09:06:43 am, Tuesday, 5 August 2025