Dhaka 4:03 pm, Wednesday, 15 April 2026

আজ দানবীর ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • Update Time : 09:33:43 am, Monday, 11 August 2025
  • 182 Time View
দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
আজ ১১ আগস্ট সোমবার  পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবার, ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এতিম খানা ও মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইচউদ্দিন মিস্ত্রী, মাতা মৃত আলহাজ্ব ফজিলাতুন্নেছা।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল চিংড়ি চাষী ও শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন। পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ, চেচুয়ায় ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব রইচউদ্দিন আদর্শ নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, উপজেলা সদরে  ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, সাতক্ষীরার দেবহাটায় ফাতেমা রহমান হাই স্কুল, পৌরসভার শিববাটীতে রিয়াজুল বাকী (কবরখানা), ফসিয়ার রহমান ফাউন্ডেশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রপ্তানীকারক ও সমবায়ী হিসাবে একাধিক জাতীয় স্বর্ণপদক লাভ করেন।
আলহাজ্ব ফসিয়ার রহমান ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ ১১ আগস্ট সোমবার ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবার, ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এতিমখানা ও মসজিদে মিলাদ মাহফিল এবং ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন থেকে ও  বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক ও মরহুম ফসিয়ার রহমানের সহধর্মীনি আলহাজ্ব ফাতেমা রহমান জানিয়েছেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাভারে ১ কোটি ২৪ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ দানবীর ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী

Update Time : 09:33:43 am, Monday, 11 August 2025