
পংকজ দে, কাশিয়ানী, গোপালগঞ্জ প্রতিনিধি
গত ৭ আগষ্ট ২০২৫ কতিপয় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ তুহিন। সারাদেশে জেলা, উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের প্রতিবাদ ও সমাবেশ, তারই ধারাবাহিকতায় আজ সকল ১১ টায় কাশিয়ানীতে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের মানব বন্ধন।
প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হওয়া এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার প্রিন্ট, স্যাটেলাইট টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিকবৃন্দ। দীর্ঘ সময় ধরে চলা এই মানব বন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তাহীনতর কথা তুলে ধরেন এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তর দাবি জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সহীদুল আলম মুন্না, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও কালবেলা র উপজেলা প্রতিনিধি মিলটন খান পটু, দৈনিক করতোয়া কাশিয়ানী প্রতিনিধি লিটল শিকদার,, স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নূর ইসলাম লেলিন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি গিয়ে উদ্দীন গালিব, ইত্তেফাক প্রতিনিধি আসাদ হোসেন, মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি পংকজ দে, সকালের সময়ের পরশ উজির, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এম এ জামান,জাগ্রত জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার আল ইমরান,, নতুন দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ পান্নু শিকদার, জনকন্ঠ প্রতিনিধি আশরাফুজ্জামান আশরাফ, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি নেওয়াজ আহম্মেদ পরশ, এছাড়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিনিধি রায়হান মুন্স জসিম, আনন্দ টেলিভিশন এর প্রতিনিধি ইবাদুল রানা। মানব বন্ধন সঞ্চালনায় ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরী।
Reporter Name 



















