
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
কুড়িগ্রাম রাজারহাট ব্রাক অফিস রোডে গরু বুঝাই নসিমনের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষে আহত দুইজন ১০ শে আগস্ট ২০২৫ ইং তারিখে বেলা তিনটার সময় রাজারহাটে ব্যাক রোডে গরু বোঝাই নসিমন রাজারহাট থেকে নাজিমখান মুখী, একটি ইজিবাইক যাত্রীসহ ব্রাক মোড় থেকে রাজারহাট অভিমুখ মুখী যাওয়ার সময় বেলা তিনটার দিকে, গরু বোঝাই নসিমন ও ইজি বাইকের সঙ্গে ধাক্কায়, ইজিবাইক দুমড়ে মুছরে যায়,ইজি বাইকে থাকা যাত্রী এক মহিলা যাত্রী গুরুতর আহত হন। এবং ইজি বাইক চালক মাথায় মারাত্মক আঘাতে রক্তাক্ত অবস্থা হয়ে যান। তৎক্ষণাৎ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে ইজি বাইকের হতাহত যাত্রী এবং ইজিবাইকের চালক সহ রাজারহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইজি বাইক চালক মোঃ হাফিজুর রহমান, নাজিম খান সোম নারায়ন, কালিরহাট, মানাবাড়ি গ্রামে বসবাস করেন। ইজি বাইক ও গরু বোঝাই নসিমন গাড়ি দুইটি এক্সিডেন্ট এলাকায় হেফাজতে। অটো বাইকে থাকা যাত্রী মহিলা নাজিমখান ইউনিয়নের বাসিন্দার বলে জানা যায়।
Reporter Name 
























