
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন ফটিকছড়ি (চট্টগ্রাম-২) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা মাঠপর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী রাজনীতির জন্যে নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বেশ কয়েকজন,বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ি আসন থেকে যাঁরা মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন, তাঁদের মধ্যে আছেন,বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী,কেন্দ্রীয় সদস্য ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী,উপজেলা বিএনপির আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারএবং সরওয়ার আলমগীর, যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়।
মাঠ পর্যায়ে সর্বাধিক সক্রিয় ও জনপ্রিয় ফটিকছড়ি বিএনপির নেতাকর্মীদের মতে, সরওয়ার আলমগীর দীর্ঘদিন ধরে তৃণমূলে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ করে আসছেন। রাজপথে আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং দলীয় আদর্শে অবিচল থাকার কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।একজন ত্যাগী, ভদ্র রাজনীতিক হিসেবে দলীয় ও সাধারণ ভোটারদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে,তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা আসেনি। দলের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই মনোনয়ন দেয়া হবে। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, রাজনীতিতে ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রমকে প্রাধান্য দেয়া হবে বলেও জানা গেছে।বর্তমানে ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সরওয়ার আলমগীর। দলীয় ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তিকে মূল্যায়ন করা হলে এই আসনে তিনিই মনোনয়নেগ এগিয়ে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
Reporter Name 























