Dhaka 11:32 pm, Sunday, 18 January 2026

বট বাহিনী নির্বাচন বানচালের ফাঁদ পাতছে: এস.এম জিলানী

  • Reporter Name
  • Update Time : 08:39:25 am, Monday, 11 August 2025
  • 456 Time View

সানজিদুল হক, সাতক্ষীরা 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী অভিযোগ করেছেন, একটি বট বাহিনী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা পায়ে পা দিয়ে সংঘাত সৃষ্টি করে ভোট প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করছে। তবে এই ষড়যন্ত্রে বিএনপির নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (১০ আগস্ট) সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এম জিলানী বলেন, “তারা (বট বাহিনী) সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধের চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে আমাদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্য গড়ে তুলতে হবে। যেকোনো ষড়যন্ত্রকে প্রতিহত করে ভোটের মাঠে থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। সঞ্চালনা করেন সদস্য সচিব শরিফুজ্জামান সজীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নেছার হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম ও রুহুল আমিন পাড় প্রমুখ।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

বট বাহিনী নির্বাচন বানচালের ফাঁদ পাতছে: এস.এম জিলানী

Update Time : 08:39:25 am, Monday, 11 August 2025