
মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুরের পুলিশ লাইনপাড়ার মসজিদের মোয়াজ্জেম গিয়াস উদ্দিন খন্দকার (ইনু) (৬৮) পল্লী বিদ্যুতের একটি পোলের চাপায় প্রাণ হারিয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন খন্দকার মেহেরপুর পুলিশ লাইনপাড়ার মৃত জামাল উদ্দিন খন্দকারের ছেলে। মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পল্লী বিদ্যুতের পোল স্থাপনের কাজেও যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলপাম্পের সামনে পল্লী বিদ্যুতের পোল স্থাপনের সময় হঠাৎ একটি পোল গিয়াস উদ্দিনের উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গিয়াস উদ্দিনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
Reporter Name 



















