Dhaka 2:51 pm, Sunday, 15 February 2026

সৈয়দপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আল-ফারুক একাডেমি

  • Reporter Name
  • Update Time : 10:54:58 am, Monday, 11 August 2025
  • 469 Time View
তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারী সৈয়দপুরে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকারি বিজ্ঞান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে আল-ফারুক একাডেমি। গত ১১ আগস্ট সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও সৈয়দপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। “অভাব নয়, স্বভাবই দুর্নীতির মূল কারণ” এই বিষয়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আল-ফারুক একাডেমির শিক্ষার্থী পক্ষ দলের দলনেতা মো. আব্দুল্লাহ দানিয়ান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। তিনি বলেন, বিতর্ক জীবনের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে সহায়তা করে। প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত বিতর্ক আয়োজন করা প্রয়োজন। এদিন প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কোহিনুর বেগম ও কামারপুকুর কলেজের প্রভাষক মাকসুদার রহমান। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান জুয়েল। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা কমিটির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে সন্তুষ্ট  কমনওয়েলথ পর্যবেক্ষক দল

সৈয়দপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আল-ফারুক একাডেমি

Update Time : 10:54:58 am, Monday, 11 August 2025