Dhaka 11:21 am, Monday, 19 January 2026

প্রশাসনকে ম্যানেজ করে কৃষিজমি ধ্বংস, ছাতকে সিমেন্ট কারখানার মাটি সংগ্রহে পরিবেশ বিপর্যয়

  • Reporter Name
  • Update Time : 10:48:07 am, Tuesday, 12 August 2025
  • 235 Time View
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার জন্য ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ—প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই কর্মকাণ্ড। উপজেলার নোয়ারাই ইউনিয়নের কয়েকশ একর আবাদি জমি ৩০-৩৫ ফুট গভীর করে খননযন্ত্র দিয়ে কেটে নেওয়া হচ্ছে। এতে জমি উর্বরতা হারিয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে, বহু জমিতে ধান চাষ বন্ধ হয়ে গেছে।
আইন উপেক্ষা ২০২৪ সালের কৃষিজমি সংরক্ষণ আইনে আবাদি জমি থেকে টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ হলেও প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনের নাম ভাঙিয়ে মাটি বিক্রি করছে। ট্রাক ও ট্রাক্টরে মাটি বহনে আশপাশের জমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি কারখানা থেকে নির্গত ধুলো, রাসায়নিক কণা ও শব্দে নোয়ারাই, টেংগারগাঁও, বাতিরকান্দি, জয়নগরসহ আশপাশের গ্রামগুলোতে পরিবেশ নষ্ট হচ্ছে। বাতাস দূষিত হয়ে শিশুদের রোগবালাই বাড়ছে।
প্রশাসনের নিষ্ক্রিয়তা বহুবার অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনও তদন্তের আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের দাবী ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবেশবাদীরা জরুরি ভিত্তিতে টপ সয়েল কাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

প্রশাসনকে ম্যানেজ করে কৃষিজমি ধ্বংস, ছাতকে সিমেন্ট কারখানার মাটি সংগ্রহে পরিবেশ বিপর্যয়

Update Time : 10:48:07 am, Tuesday, 12 August 2025