
লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাংগাইল প্রতিনিধি:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের নেতৃত্বে র্যালি টি উপজেলা পরিষদচত্বর থেকে শুরু হয়ে ওই চত্বরে এসেই শেষ হয়।
উপজেলা কনফারেন্স হক রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবার হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর্মকার, শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, এনসিপি নেতা মো সবুজ মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















