
মোঃ আকবর আলী, স্টাফ রিপোর্টার
১৩ আগস্ট ২০২৫ ইং তারিখে, উলিপুর উপজেলার অডিটোরিয়াম হলে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মতবিনিময় সভায়,কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার তিন বাহিনীর বিভিন্ন পদবীর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন,মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল বাতেন সরকার সিগনাল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোলায়মান আলী, সার্জেন,শাহিন, সার্জেন, তাজুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ, অবসরপ্রাপ্ত চঞ্চল মাহমুদ উক্ত অনুষ্ঠানের আহবায়ক,ও ওয়ারেন্ট অফিসার বাতেন সভাপতিত্ব করেন । প্রধান অতিথি হিসেবে, সশস্ত্র বাহিনী বোর্ড রংপুর সচিব মেজর মোঃ এটি এম নাজমুল হোসেনে নেতৃত্বে,মতবিনিময় সভা শুরু এবং শেষ করেন
মত বিনিময় সভায়,মেজর মোঃ এটিএম নাজমুল হোসেন বক্তব্য প্রদান করেন, বক্তব্যে তিন বাহিনীর অবসরপ্রাপ্তরা সুবিধাবঞ্চিত কিছু পয়েন্ট উল্লেখ করেন, এবং ভবিষ্যতে সুবিধা অসুবিধার কিছু মতবিনিময় হয়, এতে উল্লেখ করা হয়,পেনশনের রেসন,বেতন বৃদ্ধি,চিকিৎসা সুবিধা , বিভিন্ন ভাতা, ডকুমেন্টারির নাম সংশোধন, জমা জমি সংক্রান্ত ব্যাপারে সব মিলে মেজর মোঃ এটিএম নাজমুল হোসেন, সুপরামর্শ দিয়ে থাকেন যাহা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের সুফল বয়ে আনবে, শেষে সশস্ত্র বাহিনী বোর্ড রংপুর তত্ত্বাবধানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন । আস্তে আস্তে সব উপজেলায় এই ধরনের মতবিনিময় সভা করা হবে।
Reporter Name 





















