Dhaka 2:47 pm, Thursday, 16 April 2026

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

  • Reporter Name
  • Update Time : 09:04:27 am, Wednesday, 13 August 2025
  • 211 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৩ আগস্ট জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। এতে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ বিভিন্ন দাবিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় যোগ দিয়েছেন। মহাসমাবেশের কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয়, সুপ্রিম কোর্ট কমপ্লেক্স ও গুরুত্বপূর্ণ ভবনের সামনে ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা সবাইকে সড়ক অবরোধ না করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

Update Time : 09:04:27 am, Wednesday, 13 August 2025