Dhaka 3:58 am, Wednesday, 14 January 2026

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : 08:01:18 am, Wednesday, 13 August 2025
  • 222 Time View
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, চুনারুঘাট
চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অভিজ্ঞতা সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”। দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১২ আগস্ট (মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আলাওল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা যুব উন্নয়নের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারী ও পুরুষের মাঝে চেক ও সনদ প্রদান করা হয়। ওসি নূর আলম বলেন, “সনদ হচ্ছে কালিতে লেখা একটি কাগজমাত্র। এর আসল মূল্য তখনই পাওয়া যায়, যখন একজন মানুষ তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।”
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা চাইলে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। কেউ যদি মৎস্য চাষ করতে চান, ইজারার জন্য জলমহাল রয়েছে—যা তারা কাজে লাগাতে পারেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গ্যাস সংকট তীব্র: এলপিজি আমদানিতে শিথিলতা আনল বাংলাদেশ ব্যাংক

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ

Update Time : 08:01:18 am, Wednesday, 13 August 2025