
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তালোড়া ইউনিয়নের কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনে সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে, ও দুপচাঁচিয়ায় মাটি-ভরাট বন্ধ ব্রিজ কালভার্ট কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব শিরোনামে গত ৭ আগস্ট জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা ও দৈনিক বগুড়া ইমেল, ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক সহ কয়েকটি পত্রিকায় নিউজ প্রকাশ হয়। তারি ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন তালোড়ার কইল গ্রামের বড়পুকুরিয়া কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন (ভূমি)।ভূক্তভোগী এলাকাবাসী জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় পানি জমে তাদের শত শত বিঘা ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।
Reporter Name 
























