Dhaka 2:24 pm, Thursday, 16 April 2026

নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 08:53:24 am, Wednesday, 13 August 2025
  • 233 Time View
মোঃ হেলাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ(নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। আজ ১৩ আগস্ট (বুধবার) বেলা সাড়ে ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে নাচোল ডেভলপমেন্ট সোসাইটি আয়োজিত মানববন্ধনে নেসকোর অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।
বক্তাগণ অভিযোগে বলেন, মাত্র কয়েক মাস পূর্বে নেসকোর সাব-স্টেশনটি স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছেনা। সেইসাথে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করছে নেসকো। বক্তাগণ আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী ঘোষণা করেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, এ স্টেশনটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে, আরও ২ জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

নাচোলে নেসকো’র অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 08:53:24 am, Wednesday, 13 August 2025