
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকায় গভীর রাতে পুলিশের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি মিছিল থেকে হামলার ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে।
এই মামলায় ৮ নং আসামি হিসেবে বন্দর থানা যুবলীগের লীগের সভাপতি আব্দুল আজিম কে সহ ১৮ জন কে গতকাল আটক করেছে পুলিশ।তাদের কে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র: সিএমপি মিডিয়া উইং,১২/০৮/২০২৫ ইং।
Reporter Name 























