
মোঃ ওয়াজ কুরনী, দিনাজপুর প্রতিনিধি
প্রায় ৪ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে ১২৬ টন চাল আমদানি করে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ভারত থেকে চাল বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি বলেন,প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়েছে। এই আমদানির শুরুর ফলে বন্দরে ফিরবে শ্রমিকদের কর্মপ্রাঞ্চলতা। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়ে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ই এপ্রিল। প্রায় ৪ মাস বন্ধের পর আজ থেকে আবারো আমদানি শুরু হয়েছে।
Reporter Name 
























