Dhaka 2:12 pm, Thursday, 16 April 2026

বদলগাছী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবসে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : 05:00:11 am, Wednesday, 13 August 2025
  • 303 Time View
মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার নওগাঁ
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে  জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। উক্ত দিবস উপলক্ষে বদলগাছী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১২ আগষ্ট বেলা ১১ টায় বদল গাছী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বদল গাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম মাজহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী(ভূমি) কমিশনার  মোছাঃ আতিয়া খাতুন, কৃষি অফিসার সাবাব ফারহান, নাজমুল ইসলাম, ভেটেরিনারি সার্জন বদলগাছী, ফেরদৌস হোসেন, সভাপতি বদলগাছী মডেল প্রেসক্লাব,জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি উপজেলা বি এন পি সহ আরও অনেকে।
যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে অনেকেই উদ্যোক্তা হয়ে নিজে নিজে স্বাবলম্বী হয়েছেন। যুব উন্নয়ন দপ্তর সেই দপ্তর যেটা বেকার জীবনের দুর্দশা থেকে আলোর মুখ দেখাতে সহায়তা করে। যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলার কাজ করে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন যুব উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে নিজে নিজে স্বাবলম্বী হই এবং দেশকে এগিয়ে নিতে সহায়তা করি বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি সহ  স্কুল কলেজর ছেলে মেয়ে,রাজনৈতিক নেতা, সাংবাদিক বৃন্দ পরিশেষে যুব উন্নয়নে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবকদের ঋনের চেক বিতরণ করে সুন্দর একটি দেশ ও দেশের মানুষের মঙ্গলার্থে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আশা এবং জুলাই বিপ্লবকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবার শপথ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

বদলগাছী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবসে আলোচনা সভা

Update Time : 05:00:11 am, Wednesday, 13 August 2025