Dhaka 11:58 am, Monday, 19 January 2026

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল অস্ত্রসহ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 07:59:23 am, Wednesday, 13 August 2025
  • 255 Time View

মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে মঙ্গলবার (১২ আগষ্ট) মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি ও দুর্ধর্ষ সন্ত্রাসী বাাবুল মিয়া (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাব -১৪। বাবুল মিয়া মুন্সিরচর এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, মাদক কারবারি ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি বাবুল মিয়া দীর্ঘদিন
থেকে পলাতক ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম শেরপুরের মুন্সিরচরে অভিযান পরিচালনা করে বাবুল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

পরে তাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়ি থেকে দেশীয় বিভিন্ন প্রাণঘাতি অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত আসামি বাাবুল মিয়া দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নামে দুইটি হত্যা মামলা বিচারাধীন আছে। এছাড়া তার ভয়ে এলাকার জনসাধারণ আতঙ্কগ্রস্ত থাকতো এবং সে এলাকায় এসে ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখতো। সে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত। গ্রেফতারকৃত আসামি বাবুল মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল অস্ত্রসহ গ্রেফতার

Update Time : 07:59:23 am, Wednesday, 13 August 2025