Dhaka 10:47 pm, Sunday, 18 January 2026

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১৩ বাংলাদেশি পুশ-ইন, বিজিবির হাতে আটক

  • Reporter Name
  • Update Time : 01:25:05 pm, Thursday, 14 August 2025
  • 399 Time View
মোঃ রকিব উদ্দীন, স্টাফ রিপোর্টার 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫ টায় ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছে ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশ-ইন করা হয়।
বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপি’র টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করে। আটকরা দেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, রংপুর, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, পঞ্চগড়, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষ হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কটিয়াদীতে  মরহুম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও বিএনপি’র মহিলা সমাবেশ। 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১৩ বাংলাদেশি পুশ-ইন, বিজিবির হাতে আটক

Update Time : 01:25:05 pm, Thursday, 14 August 2025