Dhaka 12:02 am, Monday, 19 January 2026

নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে যেন থামিয়ে দেওয়া না হয় : আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

  • Reporter Name
  • Update Time : 08:04:28 am, Thursday, 14 August 2025
  • 358 Time View
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেলাব উপজেলার বেলাব ইউনিয়নে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, “সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে যেন থামিয়ে দেওয়া না হয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নয়, এটি জনগণের অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি কমবে এবং জনগণ ন্যায়বিচার পাবে। গণসংযোগ ও মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে যেন থামিয়ে দেওয়া না হয় : আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

Update Time : 08:04:28 am, Thursday, 14 August 2025