Dhaka 10:45 am, Monday, 19 January 2026

পবিপ্রবি কর্মকর্তাদের স্মারকলিপি: ফ্যাসিস্ট সংশ্লিষ্টদের অপসারণসহ পাঁচ দফা দাবি

  • Reporter Name
  • Update Time : 12:45:30 pm, Thursday, 14 August 2025
  • 294 Time View

মোঃ সজিব সরদার, ক্রাইম রিপোর্টার

ফ্যাসিজম পরবর্তী এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এখনও বৈষম্য, দুর্নীতি, অনিয়ম ও অরাজকতা বিরাজ করছে বলে অভিযোগ তুলেছে জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

‎‎জিয়া পরিষদের অভিযোগ, ফ্যাসিস্ট আমলের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তারা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে বহাল থেকে “জুলাই বিপ্লব”কে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ‎জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হাছিব মো. তুষার এর স্বাক্ষরে স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো—

‎১. ফ্যাসিজমে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।‎২. কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ স্থায়ী করা।

‎৩. রেজিস্ট্রার, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা শিক্ষকদের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান এবং জরুরি ভিত্তিতে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

‎৪. অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জড়িতদের বিচারের আওতায় আনা।

‎৫. সাম্প্রতিক ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার অনিয়ম তদন্ত এবং ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ঠিকাদারদের মধ্যে কাজ বণ্টনে অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগের তদন্ত।

‎সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে তারা সাধারণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তদন্ত কমিশন থেকে একযোগে পদত্যাগ, সাংবাদিক সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষে তিতাস গ্যাস

পবিপ্রবি কর্মকর্তাদের স্মারকলিপি: ফ্যাসিস্ট সংশ্লিষ্টদের অপসারণসহ পাঁচ দফা দাবি

Update Time : 12:45:30 pm, Thursday, 14 August 2025