
পাইকগাছায় ভূয়া পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। ঘটনাটি উপজেলার চাদখখলী ইউনিয়নের কমলাপুর বাজারে। জানা যায়,পাইকগাছা উপজেলার কমলাপুর বাজারে জনৈক আঃ হাকিম গাজি ভূয়া পেপসি কারখানা করে বিষাক্ত রং মিশ্রিত পেপসি বিক্রি করছে। এ খবর উপজেলা স্যানেটারি ইনেসপেক্টর উদয় কুমার মন্ডল জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন কে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বুধবার সকালে স্যানেটারি ইনেসপেক্টর উদয় কুমার মন্ডল কে নিয়ে কমলাপুর বাজারে আঃ হাকিম গাজীর পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত উক্ত কারখানায় সরকার নিষিদ্ধ রং দিয়ে পেপসি তৈরি ও মিথ্যা লেভেল ব্যবহার করে পেপসি তৈরি করার অপরাধে আঃ হাকিম গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০০০/=(পাঁচ হাজার) জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এছাড়া পৌরসভার শিববাটী ৯ নং ওয়ার্ডের চা দোকানদারকে সিগারেটের বিজ্ঞাপন রাখার অপরাধে ৫০০/= পাঁচ শত টাকা জরিমানা করেন এবং বিজ্ঞাপন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পেশকার তুহিন বিশ্বাস,আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জীপ্রমূখ।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহেরা নাজনীন।
Reporter Name 























