Dhaka 11:36 am, Sunday, 15 March 2026

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউকে চ্যারিটি কমিশন-এর আওতাধীন এসিইউ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : 06:15:15 am, Thursday, 14 August 2025
  • 296 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুক্তরাজ্যের Charity Commission for England and Wales এর আওতাধীন Association of Commonwealth Universities (এসিইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে চলতি বছরের ১ আগস্ট তিনি এসিইউ-এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হন। ট্রাস্টি বোর্ডের ২১ জন সদস্যের মধ্যে তিনি বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছেন।

১৯১৩ সালে প্রতিষ্ঠিত এসিইউ বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ক্ষেত্রে অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথভুক্ত ৪০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় এর সদস্য, যারা আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসাথে এসিইউ কাউন্সিল ও ট্রাস্টি বোর্ড—উভয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা বাউবি তথা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সম্মান ও সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনের জন্য ইউকে চ্যারিটি কমিশনের প্রধান নির্বাহী মিস্টার ডেভিড হোল্ডসওর্থ অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো বৃত্তি পেয়ে তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বর্ণাঢ্য একাডেমিক জীবনে তিনি জার্মানির Alexander von Humboldt Foundation Fellowship, যুক্তরাজ্যের Commonwealth Academic Staff Fellowship এবং নেদারল্যান্ডসের Erasmus Mundus Fellowship এর আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

একজন খ্যাতনামা গবেষক ও শিক্ষক হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৪০টিরও বেশি প্রবন্ধ প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ এবং সিন্ডিকেটের সভাপতি/সদস্য হিসেবে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর এ আন্তর্জাতিক সাফল্যে বাউবি পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁর মেধা, একাডেমিক উৎকর্ষতা, নেতৃত্বগুণ ও সততা এসিইউ ট্রাস্টের মিশন ও ভিশন বাস্তবায়নে সহায়ক হবে এবং কমনওয়েল্থভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শিবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে সাড়ে ৭৫হাজার পরিবার পেল ১০ কেজি করে চাল শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউকে চ্যারিটি কমিশন-এর আওতাধীন এসিইউ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত

Update Time : 06:15:15 am, Thursday, 14 August 2025