
মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ আগষ্ট) জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কনফারেন্স রুমে শেরপুরে জেলা প্রশাসনের ৯ম গ্রেড ও তদুর্ধ্ব এবং জেলা-উপজেলা প্রশাসনের (১৩-১৬) গ্রেডভূক্ত কর্মকর্তা-কর্মচারীগণের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবা প্রদানের মানোন্নয়নে গ্রুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকলের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ প্রমুখ। এ প্রশিক্ষণে কর্মকর্তা-কর্মচারীগণকে সিটিজেন চার্টারের ধারণা, উদ্দেশ্য ও গুরুত্ব, দাপ্তরিক কাজে ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা ও সেবাধর্মীতা, ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের প্রক্রিয়া, আইন-শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যজিস্ট্রেটদের দায়িত্ব ও ভূমিকা, অডিট আপত্তির সাধারণ কারণসমূহের বিষয়ে আলোচনা করা হয়।
Reporter Name 





















