
লিয়াকত হোসেন জনী,মধুপুর, টাংগাইল প্রতিনিধি
সচেতন নাগরিকের অঙ্গীকার,প্রকৃতি ও পৃথিবী রক্ষার” এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরের বিদ্যালয় গুলোতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের বেদীর পাশে জারুল, কৃষ্ণচুড়া ও শোনালু গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ রোপন করা হয়।
এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন , মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহীদুজ্জামান,সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, একাডেমিক সুপারভাইজার মোহিউদ্দিন , সহকারী প্রধান শিক্ষক নুরন্নবী শিহাব, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র -শিক্ষক, গণমাধ্যমকর্মী প্রমুখ।
Reporter Name 





















