
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তিনি অভিযোগ করেন, এসব বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সংকল্পবদ্ধ।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই নির্বাচন বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়। খালেদা জিয়াকে দেশের মানুষের জন্য আলোর দিশারি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, গণতন্ত্র পুনর্গঠনে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে এবং তা শক্তিতে পরিণত করতে হবে।
Reporter Name 























