বিজয় কর রতন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মিটামইন বাজার সেডে শনিবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় মোঃ বাহার মিয়া ( ছাত্র বিষয়ক সম্পাদক জেলা বিএনপি), এডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব (মানবাধিকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপি), মোঃ আলমগীর শিকদার ( সদস্য জেলা বিএনপি), রবিউল হক খান মিলকী( সাধারণ সম্পাদক জেলা মংসজীবি দল ), এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি), মোঃ আব্দুল্লা মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মিটামইন) , এডভোকেট সায়েম মজুমদার ( সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম) , মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া ( সহ সভাপতি উপজেলা বিএনপি), ফয়েজ উদ্দিন মানিক ( যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি), নাজমুল হাসান ভূঁইয়া ( সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , মোঃ সাইফুল ইসলাম ( সভাপতি মিটামইন সদর ইউনিয়ন ছাত্রদল) , সাইফুল ইসলাম ( উলামা দল) । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক মোঃ কামাল পাশা।
Reporter Name 




















