
মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েেেছন। আজ শনিবার (১৬ আগষ্ট) সকালে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৮০) উপজেলার জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আশরাফ আলী। ওই সময় শেরপুর থেকে ছেড়ে যাওয়া ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ আশরাফ আলী। পরে ক্ষব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায়। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 





















