Dhaka 10:32 am, Monday, 19 January 2026

কালিহাতীতে ৭৭ টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান

  • Reporter Name
  • Update Time : 07:00:22 am, Sunday, 17 August 2025
  • 485 Time View

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

এসো পুরুষ, এসো নারী—সবাই মিলে দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিহাতীতে এক অনন্য উদ্যোগের মাধ্যমে ৭৭টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে সামাজিক সংগঠন সাম্যের পথে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য ছিল অনুপ্রেরণার এক বিশেষ দিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও শিল্পপতি বেনজির আহামেদ টিটো। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবিনা আহামেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এস. এম. আব্দুল আউয়াল।

উদ্বোধনী বক্তব্যে বেনজির আহামেদ টিটো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রতি যত্নবান হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যৎকে আলোকিত করা। ‘সাম্যের পথে’ আজ যে মানবিক উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও মানবিকতায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম।

সাম্যের পথে প্রতিষ্ঠালগ্ন থেকেই এক ঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে কাজ করছে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, মানবিক সেবা ও সমাজ উন্নয়নে। তাদের বিশ্বাস—মেধার সঠিক বিকাশ ঘটলে আলোকিত সমাজ তৈরি হবে, আর সেই আলোকিত মানুষরাই একদিন দেশকে এগিয়ে নেবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষে তিতাস গ্যাস

কালিহাতীতে ৭৭ টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান

Update Time : 07:00:22 am, Sunday, 17 August 2025