Dhaka 5:16 am, Thursday, 12 March 2026

জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

  • Reporter Name
  • Update Time : 06:55:11 am, Sunday, 17 August 2025
  • 175 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সকালে আদালতে হাজির করা হয় এ মামলার অন্যতম আসামি ও বর্তমানে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এর আগে গত ৬ আগস্ট অনুষ্ঠিত তৃতীয় দিনের শুনানিতে প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষী—রিনা মুর্মু ও একেএম মঈনুল হক জবানবন্দি দেন। এর আগে আরও তিনজন সাক্ষী আদালতে তাঁদের জবানবন্দি প্রদান করেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। প্রত্যেকেই আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটিকে বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অন্যতম বড় মামলা হিসেবে দেখা হচ্ছে। এদিকে, একই দিনে সকালে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ায় দায়ের হওয়া আরও তিনটি মামলার ১৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এসব মামলারও কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

Update Time : 06:55:11 am, Sunday, 17 August 2025