Dhaka 11:55 am, Monday, 19 January 2026

দুমকিতে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

  • Reporter Name
  • Update Time : 05:32:21 am, Sunday, 17 August 2025
  • 122 Time View

মোঃ সজিব সরদার, ক্রাইম রিপোর্টার

পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যোগীন্দ্র হাওলাদার প্রতিদিন রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন। ঘটনার দিন দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

‎‎গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থানে সঠিকভাবে বাঁধ না দেওয়া এবং হাঁটাচলার কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে, যার ফলে তার মৃত্যু ঘটে। ‎এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

দুমকিতে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

Update Time : 05:32:21 am, Sunday, 17 August 2025