
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ১৬ আগস্ট শনিবার নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা শিবিরের সভাপতি নাইম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য,চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামির সেক্রেটারি ও ফটিকছড়ি আসন থেকে জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। অধ্যক্ষ নুরুল আমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রতিভা ও মেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে,সততা ও দক্ষতা অর্জন করে হবে, দুনিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, আগামীর বাংলাদেশ তোমাদেরকে গড়তে হবে”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামি ছাত্র শিবিরের অর্থ সম্পাদক জহির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় দায়িত্বশীল ইমদাদুল হক আবিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের মাদ্রাসা সম্পাদক শাহিন উদ্দিন, জেলা প্ল্যানিং সম্পাদক আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মিনহাজ উদ্দিন, ছাত্র অধিকার সম্পাদক হাফেজ ইমাম হোসাইন প্রমুখ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক হাসান শামশুউদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুই প্রায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
Reporter Name 
























