
মোঃ আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার
অদ্য ১৭/০৮/২০২৫ তারিখ দুপুর ১২:২৫ ঘটিকার সময় ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া সাকিনস্থ তাইজুল মাতুব্বর (৪৫) পি- মৃত লাল মিয়া মাতুব্বর এর বাড়ির পূর্ব পাশে ২০০ গজ দূরে বিলের মধ্যে পানিতে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত নামা একজন পুরুষের লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। ভাঙ্গা থানার পুলিশ উপ- পরিদর্শক রাম প্রসাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিলের পানি থেকে অর্ধ পঁচা গলিত লাশ পাড়ে এনে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ভাঙ্গা থানার পুলিশ উপ পরিদর্শক রাম প্রসাদ বলেন মৃত অজ্ঞাত নামা লাশের গলাকাটা, বুকের বাম পাশে পাঁজরের নিচে কাটা জখম ও ডান পায়ের হাঁটুর নিচে কাটা জখম দেখা যায়। লাশের পেটে দুইটি জিআই তার দিয়ে দুটি মাটির বস্তা বাঁধা ছিল যেন লাশ ভেসে না উঠে। ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য সিআইডি ফরিদপুর ও পিবিআই ফরিদপুর কে সংবাদ প্রদান করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে হত্যা করে লাশ ঘুম করার উদ্দেশ্যে ০২ টি বালুর বস্তা দিয়ে বিলের পানিতে ডুবিয়ে রেখেছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 





















