Dhaka 10:25 pm, Sunday, 18 January 2026

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৩ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : 11:29:26 am, Sunday, 17 August 2025
  • 179 Time View
ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ইমিগ্রেশনের বহির্গমন জাল ফরম সরবরাহের অভিযোগে চার প্রতারককে আটক করেছে এপিবিএন সদস্যরা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আলামিন শেখ, রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন ও ভবেরবেড় গ্রামের রুবেল হোসেন।
এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছে জাল বহির্গমন ফরম সরবরাহ করে জোরপূর্বক অর্থ আদায়ের সময় তিনজন আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, বর্তমানে ভারতগামী যাত্রীদের বহির্গমন ফরম পূরণের কোনো প্রয়োজন নেই। ডেস্ক অফিসাররা যাত্রীদের পাসপোর্ট দেখে সরাসরি অনলাইনে তথ্য পূরণ করে থাকেন। তারপরও একটি প্রতারক চক্র জাল ফরম সরবরাহ করে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পিআইবি কর্মশালায় সাতক্ষীরার ২৪ সাংবাদিক

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৩ সদস্য আটক

Update Time : 11:29:26 am, Sunday, 17 August 2025