
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামী ১৭ আগস্ট (রবিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওইদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস জানায়, ঢাকা অংশের মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে এ সাময়িক অসুবিধা হচ্ছে। তবে কাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।সম্মানিত গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Reporter Name 


















