Dhaka 12:27 pm, Monday, 19 January 2026

গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : 12:30:00 pm, Monday, 18 August 2025
  • 229 Time View
মোঃ আহসানুল হাবীব, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী রিফাত মন্ডল সৌরভ (১৬)কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে গাইবান্ধা পৌরসভার নিউ মেরিট কোচিং সেন্টার থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। তিনি নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ছামিউল হক সানার ছেলে এবং নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ওসি বুলবুল ইসলাম জানান, “ঘটনার পর আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়েই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধ যত বড়ই হোক, গোবিন্দগঞ্জ থানা পুলিশ কাউকে ছাড় দেবে না।”
পুলিশ সূত্রে জানা যায়, দেড় মাস আগে নিহত নজরুল ইসলামের মুদির (বিকাশ, রকেট ও নগদ সেবা সম্বলিত) দোকান চুরি হয়। এ ঘটনায় সৌরভসহ তিনজনকে আটক করা হলে তারা চুরির কথা স্বীকার করে এবং গ্রাম্য নালিশে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যার পুরোটাই একাই সৌরভের পরিবার বহন করে। সেই ক্ষোভ থেকেই সৌরভ নজরুলকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে প্রায় ১২ টার দিকে ফোনে ডেকে এনে প্রথমে ক্লোরোফর্ম মেশানো রুমাল দিয়ে অচেতন করা হয় নজরুলকে। পরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
গত রোববার সকাল ৭টার দিকে নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে নজরুল ইসলামের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম (৩৪) জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়ন সভাপতি ছিলেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে গ্রেফতারকৃত সৌরভকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত রোববার সকাল ৭টার দিকে নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে স্থানীয়রা জামায়াত নেতা নজরুল ইসলামের লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

গোবিন্দগঞ্জের চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার 

Update Time : 12:30:00 pm, Monday, 18 August 2025