Dhaka 10:20 pm, Sunday, 18 January 2026

চট্টগ্রাম নগরীতে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : 01:21:59 pm, Monday, 18 August 2025
  • 212 Time View
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক সিএনজি চালক। সোমবার (১৭ আগস্ট) ভোর চারটার দিকে থানার বংশাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। পরে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে।
প্রেস ব্রিফিংয়ে বিষয়টি পুলিশ জানায়, সিএনজি (রেজি. নং—চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮) চালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে রওনা হওয়ার পরপরই যাত্রীবেশী ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। তারা চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং জীবননাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, ১০ হাজার টাকা এবং সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয়।
সংবাদ পেয়ে টিম কোতোয়ালী দ্রুত অভিযান চালায়। এ সময় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর  হোসেন দৈনিক মানবাধিকার প্রতিদিন কে

বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় সজাগ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিএনপি প্রার্থী’-বাপ্পি 

চট্টগ্রাম নগরীতে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

Update Time : 01:21:59 pm, Monday, 18 August 2025